ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষে নারী নিহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ১২:২৯

সাভারের আশুলিয়ায় তিনটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে রোকেয়া বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় অন্তত অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রোকেয়া বেগম ম্যাসকাট পোশাক কারখানার সহকারী সেলাই মেশিন অপারেটর পদে ফিনিশিং শাখায় চাকরি করতেন। তিনি গাইবান্ধার জেলার বাসিন্দা বলে জানা গেছে।

শ্রমিকরা জানান, সকালে ম্যাসকট পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে আসেন। কিন্তু ওই পোশাক কারখানার গেটে ১৩ (১) ধারায় বন্ধ থাকার নোটিশ দেখেন শ্রমিকরা। এতে ম্যাসকট পোশাক কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে পাশের সাউদার্ন গার্মেন্টস ও রেডিয়েন্স নামে দুইটি পোশাক কারখানায় ইট পাটকেল ছোড়েন। এ সময় ওই দুটি পোশাক কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে পাল্টা ইট পাটকেল ছুড়লে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রোকেয়া বেগম নামে এক শ্রমিক আহত হলে তাকে জিরাবো পিএমকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পোশাক শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন।

এদিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইজাজ বলেন,  ৩০-৩৫ জন শ্রমিক আহত হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন।  শ্রমিকদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আশুলিয়া মা ও নারী শিশু হাপাতালের ম্যানেজার অপারেশন হারুন-অর-রশিদ বলেন, রেডিয়েন্টস নামে একটি পোশাক কারখানা নয়জন পোশাক শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. কামাল হোসেন বলেন, পাশাপাশি তিনটি পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তারা পিকেটিং শুরু করেন। এতে রোকেয়া বেগম নামে ম্যাসকট পোশাক কারখানার এক শ্রমিক নিহত হন।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ