দুর্গাপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাবেক মেয়র সাইদুর রহমান মন্টুকে শোকজ
রাজশাহীর দুর্গাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য মো. সাইদুর রহমান মন্টুকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কারণ দর্শানোর এ নোটিস প্রদান করা হয়।
কারণ দর্শানোর নোটিসে বলা হয়েছে, গত ৩১ আগস্ট পৌর কমিটি কর্তৃক আপনার বিরুদ্ধে আনীত একটি অভিযোগ নিম্নস্বাক্ষরকারীর নিকট জমা দেয়। এতে উল্লেখ করা হয়, আপনার ছত্রছায়ায় কিছু যুবক দুর্গাপুর পৌরসভা ও উপজেলায় চাঁদাবাজি ও দোকানপাট দখল ইত্যাদি অপকর্মে লিপ্ত হয়। এতে প্রতীয়মান হয় যে, সংঘটিত কর্মকাণ্ড দলীয় শৃংঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী হওয়ায় কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে পত্র প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে যথাযথ জবাব দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইদুর রহমান মন্টুর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে জেলা কমিটির নেতৃবৃন্দ বসে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।
এমএসএম / জামান
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ