নাগরপুরে ডিমের দাম বৃদ্ধি, ক্রেতাদের অস্বস্তি-ক্ষোভ
টাঙ্গাইলের নাগরপুরে সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে ডিমের দাম। দাম বৃদ্ধি নিয়ে বিক্রেতারা কোনোরকম কথা বলতে না চাইলেও ক্ষোভ দেখা গেছে ক্রেতাদের মধ্যে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর বাজার ঘুরে দেখা গেছে, ফার্মের মুরগির প্রতি ডজন বাদামি ডিম ১৬০ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। সাদা ডিম বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়।
সরেজমিন নাগরপুর সদর কাঁচাবাজারে গেলে ক্রেতা মো. আসাদ মিয়া বলেন, আমাদের মতো যারা নিয়মিত মাছ-মাংস খেতে পারে না, তাদের জন্য ডিমই ছিল ভরসা। এখন দেখি দিন দিন এর দামও বাড়তে শুরু করেছে। ভেবেছিলাম আওয়ামী লীগ সরকার বিদায় নিলে সবকিছুর দাম কমবে। এখন তো দেখছি কিছুই কমছে না। তাহলে সরকার পরিবর্তন করে মানুষের লাভ হলো কী? আমরা সাধারণ মানুষ, আমরা দু-চারটা ডাল-ভাত খেয়ে বাঁচতে পারলেই হলো। তিনি বলেন, ডিমের দাম সর্বোচ্চ হওয়া উচিত ৩০-৩৫ টাকা হালি। তবে সেটি এখন ৫৫ টাকা হালি। এগুলো দেখার কি কেউ আছে? কেউ নেই।
মো. শফিকুল ইসলাম নামে আরেক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়মিত বাজার মনিটরিং করা হয় না। এতে বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়ানোর সুজোগ পান।
নাগরপুর সদর বাজারে নিত্যপণ্য কিনতে আসা মো. সাইফুল ইসলাম বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে এক সরকার পতন ঘটিয়ে নতুন এক সরকার দেশ পরিচালনা করছে। ভেবেছিলাম এ সরকারের আমলে কিছু কমুক আর না কমুক, নিত্যপণ্যের দাম কমবে কিন্তু তা কমেনি। বরং বেড়েছে। পণ্যের দাম কমাতে কিছু পণ্যের শুল্ক হ্রাসও করা হয়েছে কিন্তু বাজারে এর প্রভাব নেই। আমাদের মতো সাধারণ ক্রেতাদের বাড়তি দরেই পণ্য কিনতে হচ্ছে।
তবে খুচরা বিক্রেতারা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে। বাজারে নিয়মিত অভিযান চালালে অসাধুদের দৌরাত্ম্য কমবে। প্রায় তিন সপ্তাহ ধরেই বাজারে ডিমের দাম চড়া রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক বলেন, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির কারণে প্রয়োজনীয় পদক্ষেপসহ বাজার মনিটরিং করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় আমাদের নির্দেশনা দিয়েছেন।
এমএসএম / জামান
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট