ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাতকানিয়ায় ব্যবসায়ীর গলাকাটা লাশ ‍উদ্ধার


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ৪:১৯

চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়ার মনজুর আলী নামে ৪৪ বছর বয়সী এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ‍আগস্ট) সন্ধ্যায় উপজেলার খাগরিয়া ইউনিয়ের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মনজুর আলী ওই এলাকার মৃত আসহাব মিয়ার ছেলে। চট্টগ্রাম শহরে বিভিন্ন হোটেলে মালামাল সাপ্লাইয়ের কাজ করতেন তিনি।

খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয়দের বরাতে বলেন, বুধবার রাতের খাবার খেয়ে স্বাভাবিকভাবে ঘুমাতে যান মনজুর। সকাল, দুপুর গড়িয়ে গেলেও রুম থেকে বের না হওয়ায় পরিবারের লোকজন ও স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা দরজা ভেঙে তার মৃতদেহ দেখতে পান। পরে আমি বিষয়টি থানার ওসিকে জানাই।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থলে আছি, সিআইডির ক্রাইমসিন টিম আসছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এমএসএম / জামান

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন