ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

গঙ্গার নতুন ধারা থেকে জন্ম, শতাব্দীজুড়ে কৃষি, নৌযোগাযোগ ও জনপদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ৪:৭
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইতিহাস, জনপদ গঠন এবং কৃষি অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে নবগঙ্গা নদী। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নদী এলাকার মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এক সময়ের প্রমত্তা এই নদী ছিল নৌপথে যোগাযোগ, কৃষি সেচ এবং মৎস্য সম্পদের অন্যতম প্রধান উৎস।
 
ঐতিহাসিকভাবে ধারণা করা হয়, প্রায় তিন থেকে চারশ বছর আগে গঙ্গা নদীর গতিপথ পরিবর্তনের ফলে নবগঙ্গা নদীর সৃষ্টি হয়। গঙ্গার একটি নতুন ধারা তৈরি হওয়ায় স্থানীয়রা একে নব গঙ্গা বা নতুন গঙ্গা নামে অভিহিত করেন। সময়ের সঙ্গে সঙ্গে এই নামই স্থায়ী হয়ে যায় এবং নদীটি “নবগঙ্গা নদী নামে পরিচিতি পায়।
প্রায় ২৩০ কিলোমিটার দীর্ঘ এই নদী দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর মধ্যে রয়েছে ঝিনাইদহ জেলা, মাগুরা জেলা এবং যশোর জেলা। নদীটি বিভিন্ন স্থানে শাখা-প্রশাখায় বিভক্ত হয়ে বিস্তীর্ণ জনপদের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং বহু এলাকার কৃষি ও অর্থনীতির ভিত্তি গড়ে তুলেছে।
এক সময় নবগঙ্গা নদী ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নৌপথ। নদীপথে পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের যাতায়াত এই নদীর মাধ্যমেই সম্পন্ন হতো। নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছিল অসংখ্য হাট-বাজার, ব্যবসা কেন্দ্র এবং বসতি।
বিশেষ করে মাগুরা জেলা অঞ্চলের কৃষি অর্থনীতিতে নবগঙ্গা নদীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর পানি ব্যবহার করে বিস্তীর্ণ কৃষিজমিতে সেচ দেওয়া হতো। 
পাশাপাশি নদীটি ছিল মৎস্য সম্পদের একটি বড় উৎস, যার ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন অনেক জেলে পরিবার।
তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নবগঙ্গা নদীর চিত্রেও পরিবর্তন এসেছে। বিভিন্ন স্থানে নদী ভরাট হয়ে যাওয়ায় এর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। নদীর তলদেশে পলি জমা, দখল এবং অপরিকল্পিত ব্যবহারের কারণে অনেক জায়গায় নদী সংকুচিত হয়ে পড়েছে। ফলে বর্ষা মৌসুম ছাড়া বছরের অধিকাংশ সময় নদীর অনেক অংশে পানির প্রবাহ কমে যায়।
স্থানীয় সচেতন মহলের মতে, নবগঙ্গা নদীর প্রাচীন ঐতিহ্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজন নিয়মিত খনন, দখলমুক্তকরণ এবং নদী সংরক্ষণে কার্যকর উদ্যোগ। 
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিলে নবগঙ্গা নদী আবারও এই অঞ্চলের অর্থনীতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নদী শুধু একটি জলধারা নয়; এটি একটি অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের জীবনের অংশ। সেই দিক থেকে নবগঙ্গা নদী দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের কাছে একটি ঐতিহ্যের প্রতীক হয়ে আছে।
 
উৎপত্তি হয়েছে  গঙ্গা নদীর শাখা ধারা থেকে নামকরণ করা হয়েছে নব (নতুন) প্লাস গঙ্গা,সৃষ্টি হয়েছে  আনুমানিক ৩০০/৪০০ বছর আগে,দৈর্ঘ্য প্রায় ২৩০ কিলোমিটার,প্রবাহিত হয়েছে  তিনটি জেলায় ঝিনাইদহ, মাগুরা, যশোর,ব্যবহার হয় কৃষি সেচ, মৎস্য সম্পদ ও নৌযোগাযোগ,স্থানীয়দের প্রত্যাশা।
 
নদী তীরবর্তী জেলে পরিবারগুলো বলছেন,আমার বাপ দাদারাও এই নদী থেকে মাছ ধরে আমাদের সংসার চালাতেন, আমরাও এই নদী থেকে মাছ ধরে এক সময় সংসার চালিয়েছি , নদীর নাব্যতা হারিয়ে যাওয়াই এখন বিকল্প কর্মসংস্থানের বাইরে আর কোন রাস্তা নাই, আমাদের পরিবার চালানোর আর কোন উপায় নাই।
 
নদী তীরবর্তী এক প্রবীণ বাসিন্দা বলেন,
এক সময় নবগঙ্গা নদীতে বড় বড় নৌকা চলত। এখন অনেক জায়গায় নদী ভরাট হয়ে গেছে। নিয়মিত খনন করা হলে নদী আবার আগের প্রাণ ফিরে পেতে পারে।
 
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: সারওয়ার জাহান সুজন বলেন, উজান থেকে পানি না আসার কারণেই চর জাগছে, মানুষ সেটিকে অপব্যবহার করে ধান রোপন করছে,৬৪ জেলার খাল খনন প্রকল্পে মাগুরা নবগঙ্গা নদী খননের জন্য আমাদের আবেদন করা রয়েছে, সেটি পাস হলেই খননের মাধ্যমে নদীটিকে আগের রূপে ফিরিয়ে আনতে পারবে বলে আশা ব্যক্ত করেন এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হামলা, থানায় মামলা দায়ের

নবীনগরে চেয়ারম্যানের ওপর হামলা:দোকান ভাংচুর, থানায় মামলা 

ধুনটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

শেরপুরে বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা

যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক

মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি

মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫

নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২

বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ

নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের ঘটনায় ১ নারী নিহত