ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চন্দ্রশেখরদীতে জমি বিরোধের জেরে গর্ভবতী নারীর অনাগত সন্তানের মৃত্যু


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ৩:৪৮

কুমিল্লার দাউদকান্দি উপজেলার চন্দ্রশেখরদী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষ ও উত্তেজনার মধ্যে এক গর্ভবতী নারীর ওপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি হলে তার অনাগত সন্তানের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ মার্চ সকালে শাহাদাত হোসেনের নেতৃত্বে ১০–১৫ জনের একটি দল জুলফিকার আলী টিটুর নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় সৃষ্ট উত্তেজনা ও ধাক্কাধাক্কির মধ্যে ওই পরিবারের এক গর্ভবতী নারী আঘাতপ্রাপ্ত হন।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রসব বেদনা শুরু হয় এবং তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে তিনি মৃত সন্তান প্রসব করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার