মেঘনা নদী থেকে ৬ বাল্কহেড জব্দ, ১৪ শ্রমিক গ্রেপ্তার
রাতে নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণভাবে বেপরোয়া গতির কারণে চাঁদপুরের মেঘনা নদী থেকে ছয়টি বাল্কহেডসহ ১৪ জনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল হোসেন।
তিনি বলেন, সোমবার দিবাগত রাতে মেঘনা নদীর লালপুর ও মিনি কক্সবাজার নামক এলাকা থেকে ছয়টি বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় সুকানী ও শ্রমিকসহ ১৪জনকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার শ্রমিকরা হলেন-মারুফ শেখ (২৮), মশিউর রহমান চৌকিদার (৪০), ইব্রাহীম মাঝি (৬০), নেয়ামত উল্লয়াহ (২৬), রিপন মাঝি (২৮), সোহেল (২৭), শামীম শেখ (৩৫), রিফাত হাওলাদার (২৪), আল আমিন (৪০), এয়াদুল শিকদার (২৮), শুক্কুর আলী (২৬), ইব্রাহীৃম শেখ (২৭), সাইফুল ইসলাম (৩০) ও রিয়াদুল (২২)। তারা বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, সিরাজগঞ্জ, কেরানীগঞ্জ ও চাঁদপুর সদরের বাসিন্দা।
ওসিএকেএমএস ইকবাল হোসেন বলেন, গ্রেপ্তার শ্রমিকদের বিরুদ্ধে নৌ- পুলিশের এসআই আবদুল মান্নান ও সুফল কুমার সিংহ বাদী হয়ে ৬ টি পৃথক মামলা দায়ের করেন। দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।
তিনি আরো বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে নদীতে এমন টহল ও অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬