ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রামুতে যৌথ অভিযানে অপহৃত দুই কৃষক উদ্ধার


রামু (কক্সবাজার) প্রতিনিধি photo রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ৪:৬
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে অপহৃত দুই কৃষককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ ২০২৬) দিনব্যাপী তল্লাশি অভিযানের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৪টা ৫০ মিনিটে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুমছাকাটা এলাকায় ধানক্ষেতে হাতির আক্রমণ ঠেকাতে টংঘরে পাহারা দেওয়ার সময় মাহমুদুল হক (৪৭) ও সৈয়দ কাসিম (৪২) নামে দুই কৃষককে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অপহরণ করে গহীন পাহাড়ি এলাকায় নিয়ে যায়। অপহৃত মাহমুদুল হক মৃত ফেরদৌস মিয়াজীর ছেলে এবং সৈয়দ কাসিম সুলতান আহমেদের ছেলে। উভয়েই ধুমছাকাটা এলাকার বাসিন্দা।
ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে রামু থানা পুলিশ, ঈদগড় পুলিশ ক্যাম্প ও স্থানীয় লোকজনের সমন্বয়ে দিনব্যাপী পাহাড়ি এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়।
অভিযানের একপর্যায়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈদগড় ইউনিয়নের ধুমছাকাটা এলাকার গহীন পাহাড়ি এলাকা থেকে অপহৃত দুইজনকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর ভিকটিমদের বিধি মোতাবেক তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার