পাঁচবিবির কৃতী সন্তান সহকারী অ্যাটর্নি জেনারেল বাবুকে গণসংর্বধনা
বাংলাদেশের নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের কৃতী সন্তান অ্যাডভোকেট মো. জোবায়দুর রহমান বাবুকে গণসংর্বধনা দিয়েছে উপজেলাবাসী। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রংধনু নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পৌর শহরের টেক্সটাইল মডেল বিয়াম স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাবুকে গণসংবর্ধনার আয়োজন করে।
এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, আমাদের রক্তের দাগ ও ক্ষত এখনো শুকায়নি, জেলখানায় আমার ভাইদের কথা শুনেছি এবং নেতৃবৃন্দের কথাও শুনেছি। পুলিশ কোর্টের পেছন থেকে ধরে নিয়ে গেছে, এক সপ্তাহ তাদের খবর পাওয়া যায়নি। আমাদের অপরাধ আমরা আ’লীগবিরোধী কথা বলি এবং দেশকে ভালোবাসি, দেশে আইনের সুশাসন চেয়েছি।
সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম নয়নের সভাপতিত্বে সংবর্ধানা সভায় উপস্থিত বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, জামায়াতে ইসলামীর উপজেলা আমির ডা. মো. সুজাইল ইসলাম, জেলা ছাত্রশিবির সভাপতি মো. জুয়েল হোসেন ও বিএনপি-জামায়াতের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সুধীবৃন্দ।
পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. জোবায়দুর রহমান বাবুকে।
এমএসএম / জামান
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি