পাঁচবিবিতে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন
জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পাঁচবিবি রেলওয়ে স্টেশনে খুলনাগামী ‘রূপসা’ ও ঢাকাগামী ‘নীলসাগর’ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সকাল ১০টা থেকে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এ সময় উপস্থিত ছিলেন- পাঁচবিবি বণিক সমিতিরে নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকসহ সকল পেশার মানুষ। বেলা ১১টা ৪৫ মিনিটে রূপসা আন্তঃনগর ট্রেনটি স্টেশনে পৌঁছলে মানববন্ধনে অংশ নেয়া লোকজন ট্রেনটি থামিয়ে দেন। প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা এসে আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং পাকশীসহ রাজশাহী অঞ্চলের রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাহী কর্মকর্তাকে জানান, আজ ২ ঘণ্রটা মধ্যে রেলওয়ের একজন কর্মকর্তা পাঁচবিবিতে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করবেন।
পরে নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার পাঁচবিবিতে আসার কথা আন্দোলনকারীদেরকে অবগত করেন এবং আন্দোলনকরীদের ট্রেনটি ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করলে তারা মানববন্ধন প্রত্যাহার করে নেন। আন্দোলনকরীরা নির্বাহী কর্মকর্তাকে বলেন, আমাদের দাবি পূরণ না হলে আগামীকাল থেকে লাগাতার মানববন্ধন পালন করা হবে।
এমএসএম / জামান
রাজস্থলীতে ১২টি কেন্দ্রে ফলাফল ঘোষণা
শরীয়তপুরের ৩টি আসনেই বিএনপি প্রার্থীর বিজয়
মাদারীপুর-১ (শিবচর) আসনে রিকশার জয়
চাঁদপুরের ৪টিতে বিএনপি বিজয়ী, একটিতে স্বতন্ত্র
হবিগঞ্জ-১ আসনে বড় ব্যবধানে জয়, ড. রেজা কিবরিয়ার প্রতি ভোটারদের আস্থা
নবীনগর আসনে হাড্ডাহাড্ডি ভোটে মান্নানের জয়
রাজশাহী-২ আসনে ২৮ হাজার ভোটের ব্যবধানে মিনুর জয়
শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদুল ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী
নওগাঁ-৪ আসনে বিএনপির প্রার্থী ডাঃ টিপু বিপুল ভোটে বিজয়ী
রাজশাহী-৪ আসনে জয় পেলেন আব্দুল বারী সরদার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে বিএনপি’র একক আধিপত্য
গাজীপুরের ৪টি আসনে বিএনপি প্রার্থী ও একটিতে জামায়াত বিজয়ী