গাজীপুরের ৪টি আসনে বিএনপি প্রার্থী ও একটিতে জামায়াত বিজয়ী
ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনের চারটিতে বিএনপি ও একটিতে জামায়াত বিজয়ী হয়েছে। জেলায় সর্বোচ্চ বেশি ভোটের ব্যবধানে গাজীপুর-৩ আসেনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মোহাম্মদ এহসানুল হককে ৬১ হাজার ৯০৪ ভোটে পরাজিত করেছেন। শুক্রবার ভোরে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটি করপোরেশনের একাংশ) আসনে বিএনপি মনোনীত মজিবুর রহমান (ধানের শীষ) ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শাহ্ আলম বকশী ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট পেয়েছেন। এই আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছিলেন। এই আসনে মোট ভোটার ৭ লাখ ২০ হাজার ৯৩৭ জন। এখানে ৫৩ দশমিক শূন্য ২ শতাংশ ভোট পড়েছে।
গাজীপুর-২ (গাজীপুর সিটি করপোরেশন) আসনে বিএনপি মনোনীত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের ছেলে এবং গাজীপুর মহানগর বিএিনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি (ধানের শীষ) ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আলী নাছের খান (শাপলা কলি) ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট পেয়েছেন। এটি সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটারের সংসদীয় আসন। মোট ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। তাঁদের মধ্যে মোট ৪৪ দশমিক ৬৯ শতাংশ ভোট পড়েছে।
গাজীপুর-৩ (শ্রীপুর উপজেলা, সদর উপজেলার তিনটি ইউনিয়ন এবং নগরীর একাংশ নিয়ে গঠিত) আসনে বিএনপি মনোনীত দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোট তথা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সূরা সদস্য মোহাম্মদ এহসানুল হক (রিকশা) ৯৯ হাজার ৩৫৪ ভোট পেয়েছেন। এই আসনের মোট ভোটার ৫ লাখ ২৭ হাজার ৩৬৯ জন। তাঁদের মধ্যে ৫৭ দশমিক ৬৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াত মনোনীত বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালউদ্দিন আইয়ুবি (দাঁড়িপাল্লা) ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রয়াত সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের ছেলে গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান ৯০ হাজার ৩৯০ ভোট পেয়েছেন। এখানে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৯৭৭ জন। তাঁদের মধ্যে ৬১ দশমিক ৬৫ শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন।
গাজীপুর-৫ (কালীগঞ্জ উপজেলা, সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত আসনে বিএনপি মনোনীত দলের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি এ কে এম, ফজলুল হক মিলন (ধানের শীষ) ১ লাখ ৩২ হাজার ৮৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাসা (দাঁড়িপাল্লা) ৭৬ হাজার ৭৭৬ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ৩ হাজার ৬৪৩ টি। তাদের মধ্যে ৬৪.৮৩ ভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
গাজীপুরের এই পাঁচটি আসনে বিভিন্ন দলের ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনগুলোতে সর্বমোট ভোটার ছিল ২৭ লাখ ৩৮ হাজার ২৪৯ জন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ, বিজয়ী প্রার্থী ও তাদের প্রতিনিধিবৃন্দ।
Aminur / Aminur
লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয় ১২৮০২ ভোট বেশি পেয়ে জয় পেলেন এ্যানি
বাঁশখালীতে বিপুল ভোটে বিজয়ী হলেন অধ্যক্ষ জহিরুল ইসলাম
কুমিল্লা-১ আসনে ড. মোশাররফের জয় দাউদকান্দি-মেঘনায় শান্তিপূর্ণ ভোট, উপস্থিতি ৫৫.৭১%
নওগাঁ-৬ আসনে বেসরকারি ভাবে নির্বাচিত শেখ রেজাউল ইসলাম(রেজু)
আওয়ামী লীগের ঘাঁটি টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় ঐতিহাসিক জয় পেয়েছে বিএনপির এস এম জিলানী
ত্রিশালে বিএনপির প্রার্থী ডা. লিটন নির্বাচিত
বাগমারায় জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার বেসরকারিভাবে নির্বাচিত
বাগেরহাট-৪ আসন: মোরেলগঞ্জে জামায়াত প্রার্থী আলীম বিপুল ভোটে বিজয়ী
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত
সিরাজগঞ্জ-৪:উল্লাপাড়ায় মাওলানা রাকিবুল ইসলাম খান বিজয়ী
নেত্রকোণা-৪ আসনে,জামানত হারালেন দুই নারী প্রার্থী
রংপুর-০২ আসনে এ টি এম আজহারুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী