ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে বিএনপি’র একক আধিপত্য


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৩-২-২০২৬ রাত ৯:০
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীগণ নিরঙ্কুশ জয় পায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপুর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা রিটার্নিং অফিস সুত্রে জানা যায়,
ঠাকুরগাঁও-১ আসনে বিপুল পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ধানের শীষ)। তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। এছাড়াও অপর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: খাদেমুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ৯৫১ ভোট।
ঠাকুরগাঁও-১ আসনের ভোটের হিসাব: এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৬২৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৫হাজার ৫৩ ও মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৭১ জন। মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে মোট ৩ লাখ ৮৩ হাজার ৮০৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের শতকরা হার-৭৬ দশমিক ৪৯ শতাংশ।

জেলা রিটার্নিং অফিস আরও জানায় ঠাকুরগাঁও-২ আসনে বিএনপিৎর প্রার্থী মো: আব্দুস সালাম ১ লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হাকিম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট।
ঠাকুরগাঁও-২ আসনের ভোটের হিসাব: এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৪৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৫হাজার ২৩২ ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৮১৬ জন। মোট ১০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে মোট ২ লাখ ৪২ হাজার ৭১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের শতকরা হার-৭৩ দশমিক ৪ শতাংশ।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি’র প্রার্থী মো: জাহিদুর রহমান জাহিদ ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রার্থী মো: মিজানুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট।
ঠাকুরগাঁও-৩ আসনের ভোটের হিসাব: এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ১২৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৪ হাজার ৭০১ ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৪২৬ জন। মোট ১২৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে মোট ২ লাখ ৫৬ হাজার ৮৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ আসনে প্রদত্ত ভোটের শতকরা হার-৭২ দশমিক ১৪ শতাংশ।

আরমান / আরমান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার