রাজশাহী-৬ আসন
বিপুল ভোটে জয় পেলেন আবু সাঈদ চাঁদ
রাজশাহী-৬ (বাঘা–চারঘাট) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলা নির্বাচন অফিস বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করে।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন ৯১ হাজার ৪৬০ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫৫ হাজার ৮৮৯।
এ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন— জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা), জেলা জাতীয় পার্টির সাবেক সদস্যসচিব ইকবাল হোসেন (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুস সালাম সুরুজ (হাতপাখা)।
বাঘা–চারঘাট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শাম্মী আক্তার ও জান্নাতুল ফেরদৌস জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হয়েছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বাঘা উপজেলার ৬১টি কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৬৫ হাজার ৪১০ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৪৫ হাজার ৬৪৫ ভোট। অন্যদিকে চারঘাট উপজেলার ৫৮টি কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৮১ হাজার ৯৪৯ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৪৫ হাজার ৮১৫ ভোট।
রাজশাহী-৬ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১১৯টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৯১১ জন।
এমএসএম / এমএসএম
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ