শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদুল ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী
শেরপুর-১ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাশেদ ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী বিজয়ী হয়েছেন।
উৎসবমুখর পরিবেশে গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার ভোরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান জেলার এই দুটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, শেরপুর-১ (সদর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৮ হাজার ৩৪২ ভোট। হাফেজ রাশেদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৯ হাজার ৪৬৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
এই আসনে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ মোটরসাইকেল প্রতীকে ৬২ হাজার ৪১৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। আসনটির ১৪৫টি কেন্দ্রে মোট ভোট পড়েছে প্রায় ৬১ শতাংশ।
অপরদিকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মু. গোলাম কিবরিয়া ভিপি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৫৬ ভোট। ফাহিম চৌধুরী ১০ হাজার ১৩৭ ভোটের ব্যবধানে বিজয় ছিনিয়ে নেন।
তবে মামলা ইস্যুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনের ফলাফল স্থগিত রেখেছেন নির্বাচন কমিশন। আপাতত এ আসনের গেজেট প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
আসনটিতে ১৫৪টি কেন্দ্রে মোট ভোটের প্রায় ৫৪ শতাংশ ভোট পড়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার দুটি সংসদীয় আসনে ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ। তবে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মোঃ নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর -৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন বাতিল করেছেন নির্বাচন কমিশন।
আরমান / আরমান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied