ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৭-৯-২০২৪ বিকাল ৫:৫২

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নিখোঁজের চার দিন পর দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের আবু তাহেরের ছেলে মো. হকসাব (৩৪) এবং তার ভাই মো. এরশাদ (৩৬)। তারা পেশায় জেলে ছিলেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ও দুপুরের দিকে উপজেলার নিমতলী এলাকার মেঘনা নদী থেকে মৃতদেহ দুৃটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিখোঁজ জেলেদের সন্ধানে স্থানীয় জেলেরা ট্রলার নিয়ে নদীতে টহল দেয়ার সময় ভাসমান অবস্থায় হকসাবের মৃতদেহটি দেখতে পান। পরে উদ্ধার করে আমতলী ঘাটে নিয়ে আসেন। গত শুক্রবার ঝড়ের কবলে পড়ে রহিম মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। এতে নিহত হকসাবসহ ১৬ মাঝি-মাল্লার সবাই নিখোঁজ ছিলেন। একই দিন দুপুরে স্থানীয়রা তার ভাই মো. এরশাদের মৃতদেহ উদ্ধার করেন।  

এদিকে গত রবিবার সকালে স্থানীয় জেলেরা ১০ জনকে জীবিত উদ্ধার করেন। এর আগে অন্য একটি ট্রলার আরো দুজনকে জীবিত উদ্ধার করে। রহিম মাঝির ট্রলারের এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চাকমা বলেন, বৈরী আবহাওয়ার কবলে পড়ে মেঘনা নদীতে নিখোঁজের পর দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মৃতদেহের দাফন সম্পন্ন হয়েছে। আরেক ভাইয়ের মৃতদেহ দাফনের প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত