ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আয়ের রেকর্ড, ‘অ্যানিমেল’-কে টপকে গেল ‘স্ত্রী ২’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৪ বিকাল ৬:৩

এক মাস ধরে ভারতীয় চলচ্চিত্রে একটাই রব- ‘স্ত্রী ২’। গণমাধ্যম থেকে দর্শকের চর্চা কিংবা বক্স অফিস- সবখানেই সিনেমাটির দাপট। নানা রেকর্ড গড়ে চমকে দিয়েছে সিনেমাটি। হিন্দি সিনেমার ইতিহাসে ভারতে সর্বোচ্চ আয়ের তালিকায় পৌঁছে গিয়েছে আগেই।

এবার রণবীর কাপুরের ‘এনিম্যাল’-এর আয়কেও টপকে গেল সিনেমাটি। এখন সামনে শুধুই শাহরুখ খানের ‘জওয়ান।’ বাণিজ্য চলচ্চিত্র বিশ্লেষক তরন আদর্শ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় জানিয়েছেন, অ্যানিম্যালকে ছাড়িয়ে গেছে ‘স্ত্রী ২’। সিনেমাটি ভারতে মোট আয় এখন মোট ৫৮৩ কোটি রুপি।

শাহরুখ খানের ‘জওয়ান’ ভারতে সর্বাধিক উপার্জনকারী হিন্দি সিনেমার রেকর্ড ধরে রেখেছে। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ভারতে আয় করেছে ৬৪০ কোটি রুপি। জওয়ানকে এখনো টেক্কা দিতে না পারলেও রণবীর কাপুরের মারদাঙ্গা সিনেমা অ্যানিম্যালকে টপকে গেছে ‘স্ত্রী ২’। রণবীর কাপুর-অভিনীত অ্যানিমেল ভারতে ৫৫৩ কোটি রুপি আয় করেছিল।

এদিকে বক্স অফিসে রাজত্বের পাশাপাশি দর্শক ও সমালোচকদের কাছ থেকেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ‘স্ত্রী ২’। প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিতেও গল্পে হরর ও কমেডি উপাদান ভরপুর দেখা গেছে। সেই সঙ্গে এর ভিএফএক্স-এর প্রশংসাও করছেন দর্শকরা। 

২০১৮ সালে মুক্তি পায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী।’ প্রথম দিনে সেই সিনেমাটি ৬.৮২ কোটি টাকা আয় করে এবং প্রথম সপ্তাহে পৌঁছায় ৬০.৩৯ কোটিতে।

ভারতে ১২৯ কোটি আয় করে সুপারহিট হয় সিনেমাটি। এর পর থেকেই এটির সিক্যুয়েলের অপেক্ষায় ছিল দর্শকরা। অমর কৌশিক পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে এবারও রয়েছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অপরাক্ষিত খুরানা, অভিষেক ব্যানার্জিসহ একাধিক তারকা। একটি বিশেষ ক্যামিওতে রয়েছেন বরুণ ধাওয়ান।

T.A.S / T.A.S

বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী

শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল

যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়

‘ডন ৩’ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর

মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়

এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্‌সি

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

সালমান শাহর উন্মাদনার গল্প নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

অরিজিতের মতো গান ছাড়তে চেয়েছিলেন শান

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’

পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা