ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বীরের রহস্যময় বার্তা, তারার আচরণে বিচ্ছেদের আভাস


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-১-২০২৬ দুপুর ১১:২৫

বীর পাহাড়িয়ার সঙ্গে নাকি সম্পর্কে ভাঙন ধরেছে তারা সুতারিয়ার। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি দুজনের কেউই। তবে বীরের রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্টের পর থেকেই জল্পনা তুঙ্গে। আর এবার তারার সাম্প্রতিক আচরণ সেই জল্পনায় যেন আরও খানিকটা আভাস পাওয়া গেল।
একসময় হাত ধরাধরি করে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা যেত তারা ও বীরকে। বিশেষ করে বিমানবন্দরে তাদের একসঙ্গে যাতায়াত ছিল নিত্যনৈমিত্তিক। কিন্তু সম্প্রতি সেই ছন্দে ভাঙন। এদিন বিমানবন্দরে একাই ধরা দিলেন তারা সুতারিয়া। ফটো সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হলেও অন্য দিনের মতো হাসিমুখে কথা বলতে দেখা যায়নি অভিনেত্রীকে। এমনকি ক্যামেরার দিকেও সরাসরি তাকাননি তিনি। সামান্য হাত নেড়েই দ্রুত সেখান থেকে চলে যান।
এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বলিউড অনুরাগীদের একাংশের দাবি, কোনো রকম প্রশ্নের মুখোমুখি হতে চাননি তারা। তাই ক্যামেরা দেখেই তড়িঘড়ি সরে যান তিনি। অনেকের মতে, বীরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন এড়াতেই এমন আচরণ অভিনেত্রীর।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে এক অনুষ্ঠানে খোলা মঞ্চে তারার গালে চুম্বন আঁকেন গায়ক এপি ঢিল্লোঁ। দর্শকাসনে দাঁড়িয়ে সেই দৃশ্য প্রত্যক্ষ করেন বীর পাহাড়িয়া। নেটাগরিকদের একাংশের ধারণা, সেই ঘটনাই নাকি তারা ও বীরের সম্পর্কে চিড় ধরায়। ঘটনার কয়েক দিনের মধ্যেই সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময়ই বীর সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, “ভালো হোক কিংবা খারাপ, সময় বদলাবে নিশ্চয়ই।”
আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পর ২০২৫ সালের মে মাসে বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে জড়ান তারা। এক সাক্ষাৎকারে প্রেমিককে নিয়ে অভিনেত্রী বলেছিলেন, “আমি এই মুহূর্তে খুব সুখে আছি। মনে হচ্ছে যেন চাঁদে রয়েছি।” সেই সুখের সম্পর্ক এত দ্রুত ভাঙনের পথে-এমনটা ভাবতে পারেননি তাদের অনুরাগীরাও।
সব মিলিয়ে, মুখে কুলুপ থাকলেও তারার নীরব উপস্থিতি আর বীরের রহস্যময় বার্তাই এখন বলিউডে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।

 

এমএসএম / এমএসএম

আট বছর পর রাজেশের সুরে আসিফ

ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের

ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট

এবার কেরালা মিশনে ‘একেনবাবু’

দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট

যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের