ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই : মিমি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-১-২০২৬ দুপুর ১:১২

কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, পারিশ্রমিক এবং ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছেন। জানিয়েছেন, নিজের কাজের মানের সঙ্গে আপস করতে তিনি যেমন রাজি নন, ঠিক তেমনি কম পারিশ্রমিকে অভিনয় করতে চান না।
মিমি বলেন, ‘আমি আসলে এখন আগের চেয়ে অনেক বেশি ডিপ্লোম্যাটিক হয়ে গেছি সত্যি, কিন্তু মুখের ওপর সত্যি কথা বলার অভ্যাসটা এখনো বদলায়নি।
অনেকেই আমাকে কাজে ডাকেন না কারণ আমি আমার পারিশ্রমিকের ক্ষেত্রে কোনো দরদাম করি না। আমি আমার কাজের ক্ষেত্রে শতভাগ নিবেদন দিই, তাই পারিশ্রমিকের বেলায় কেন আপস করব?’
ক্যারিয়ারের শুরুতে ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন মিমি। এরপর আর কেন সেভাবে তাকে পাওয়া গেল না। এমন প্রশ্নে মিমি অত্যন্ত আবেগী হয়ে পড়েন।
তিনি বলেন, ‘পুপে চরিত্রটি ছিল ঋতু দার মনের সৃষ্টি। সেই ম্যাজিক অন্য কারো পক্ষে ঘটানো সম্ভব নয়। তবে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি যে ক্যারিয়ারের শুরুতেই ওরকম একটি আইকনিক চরিত্রে অভিনয় করতে পেরেছিলাম।’
তার কথায়, ‘আমি এটা মেনেই নিয়েছি যে ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক, বাবা বা বড় ভাই নেই যাদের প্রযোজনা সংস্থা আছে।
তাই আমার কথা মাথায় রেখে আলাদা করে কেউ গল্প লিখবেন না। আমাকে যে অফারগুলো দেওয়া হয়, সেখান থেকেই আমি বেছে কাজ করি।’

 

Aminur / Aminur

আট বছর পর রাজেশের সুরে আসিফ

ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের

ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট

এবার কেরালা মিশনে ‘একেনবাবু’

দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট

যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের