ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

‌‘কেউ কি আছেন যারা জীবনেও ঢাকা আসেন নাই’, জানতে চান তাসনিয়া ফারিণ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-১-২০২৬ দুপুর ১:১০

এক দশকের অভিনয়জীবনে ছোট পর্দা, বড় পর্দা ও ওটিটি-সব মাধ্যমেই নিজের অবস্থান শক্ত করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি গান ও প্রযোজনার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই অভিনেত্রী।
আজ রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তাসনিয়া ফারিণ। সেখানে তিনি তার অনুরাগীদের কাছে জেলার নাম জানতে চেয়েচেন।
ফারিণ লেখেন, ‌‘একটা জিনিস হঠাৎ জানতে ইচ্ছা করল। এখানে কেউ কি আছেন যারা জীবনেও ঢাকা আসেন নাই? আর না আসলে আপনি কোন জেলায় বাস করেন?’
ফারিণের এই পোস্ট মুহূর্তেই ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই মন্তব্যের ঘরে নিজেদের জেলার নাম উল্লেখ করে উত্তর দিচ্ছেন। অনেকে আবার পোস্টটির ভিন্ন অর্থ খুঁজে দেখছেন, কেউ কেউ বিষয়টিকে নিছক কৌতূহল বলেও মনে করছেন। কিন্তু কেন অভিনেত্রী সবার জেলার নাম জানতে চাইছেন সেটি ক্লিয়ার নয়।
চলতি বছর পবিত্র ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। সিনেমাটি নিয়ে দারুণ রোমাঞ্চিত ফারিণ। এরই মধ্যে সিনেমাটির ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। শুটিংয়ের অংশ হিসেবে শিগগিরই শ্রীলঙ্কায় যাওয়ার কথাও রয়েছে তার।
‘ইনসাফ’ সিনেমায় শরীফুল রাজের বিপরীতে সর্বশেষ ফারিণকে দেখা যায়।

 

এমএসএম / এমএসএম

আট বছর পর রাজেশের সুরে আসিফ

ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের

ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট

এবার কেরালা মিশনে ‘একেনবাবু’

দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট

যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের