ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বিজয়নগরের মনিপুরে সরকারি রাস্তার ব্লক উঠিয়ে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ১১:৪০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মনিপুরে সরকারি রাস্তার ব্লক উঠিয়ে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ফলে সরকারি রাস্তা দখল হয়ে যাওয়াসহ এ রাস্তা ব্যবহার করে বাজারে যাতায়াতসহ স্থানীয় লোকজনের চলাফেরায় বিঘ্ন ঘটার উপক্রম হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করা হয়েছে। বিষয়টি তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেয়া হয়েছে।

অভিযোগমতে, বিজয়নগরের পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত আ. খালেকের ছেলে হৃদয় আহাম্মদ জালাল ও মনিপুর গ্রামের মৃত জমির হোসেনের ছেলে আলী আজম গত ৫ সেপ্টেম্বর মনিপুর বন্দর বাজারের পশ্চিম পাশের সরকারি রাস্তার ব্লক উঠিয়ে একটি একচালা ঘর নির্মাণের কাজ শুরু করেন। এজন্য রাস্তা ও রাস্তার পাশে থাকা ব্লকগুলো বালু দিয়ে ভরাট করার উদ্যোগ নেয়া হয়।

জানতে পেরে স্থানীয়রা তাদের বাধা দিলে বিবাদীরা উত্তেজিত হয়ে তাদের মারধরের হুমকিসহ মামলা-মোকদ্দমা না করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় ও হুমকি-ধমকি দেয়। অবৈধভাবে ঘর নির্মাণে বাধা প্রদানকারীরা প্রভাবশালী অবৈধ দখলদালদের ভয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার ১০ দিন আগে বিবাদীরা একই স্থানে আরেকটি ঘর উত্তোলন করে মর্মে অভিযোগ উল্লেখ করা হয়। পরে আবুল খায়ের ঘটনার বিবরণ উল্লেখ করে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন।

এমএসএম / জামান

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন