হারিয়ে যাওয়া শিশুকে ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করল গজারিয়া থানা পুলিশ
গজারিয়ায় ৪৮ ঘণ্টার মধ্যে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে মা-বাবার কাছে ফিরিয়ে দিল থানা পুলিশ। মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার জিডি মূলে হারিয়ে যাওয়া শিশু রেনেছা আক্তারকে (৮) অভিভাবকের কাছে ফিরিয়ে দিলেন এসআই সুজিত সরকার।
জানা গেছে, গত ২২ আগস্ট সকাল ৯টার দিকে রেনেছা আক্তার নানার বাসা থেকে খেলাধুলা করার কলে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ২৩ আগস্ট রাতে শিশুটির নানা গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি মূলে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিনের নির্দেশে গজারিয়া তদন্ত কেন্দ্রের এসআই সুজিত সরকার নিখোঁজ শিশুটিকে উদ্ধার তৎপরতা শুরু করেন।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে এসআই সুজিত সরকার জানতে পারেন নারায়ণগঞ্জ জেলার সদর থানার লঞ্চ টার্মিনালে এমন একটি শিশুকে দেখা গেছে। পরবর্তীতে এসআই সুজিত সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে উক্ত স্থান থেকে সঙ্গীয় ফোর্সের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান