ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আগেরদিন নিখোঁজ, পরদিন ধানক্ষেত থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ২:১৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে রমজান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের নয়ারহাট চৌধুরীটারী এলাকায় সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত রমজান আলী ওই ইউনিয়নের ফলিমারী বকশিটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। তিনি মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বৃদ্ধ রমজান আলী। বুধবার সকালে স্থানীয়রা নয়ারহাট চৌধুরীটারী এলাকায় সড়কের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা, রাতে পথ চলতে গিয়ে হয়তো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না পেলেও ঘটনার তদন্ত চলছে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন