মোহাম্মদপুর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ৯ রাউন্ড গুলি, ২টি খালি গুলির খোসা ও ২টি পিস্তলের কভার উদ্ধার করেছে র্যাব-২।
র্যাব জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাত ২টায় রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানের নদীর পাড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ৯ রাউন্ড গুলি, ২টি খালি গুলির খোসা ও ২টি পিস্তলের কভার উদ্ধার করে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।
জামিল আহমেদ / জামান
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ