ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ভূমিহীন নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ৩:২২

নোয়াখালীর সুবর্ণচরে কুচক্রী মহলের ঢালাওভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ভূমিহীন নেতা আবুল কালাম সফি চৌধুরী। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরজিয়া উদ্দিনে সফি চৌধুরীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে আবুল কালাম সফি চৌধুরী বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর একটি কুচক্রী মহল অন্যায়ভাবে তার বসতবাড়ি, দোকানঘর ও তার ছেলেদের ওপর হামলা করে। হামলাকারীরা ইতিপূর্বে আওয়মী রাজনীতি করলেও হাসিনা পতনের পর রূপ পরিবর্তন করে তার সাথে এহেন ঘটনা ঘটায়। হামলার সময় তার দোকান থেকে নগদ টাকাসহ লুটপাট করে। এ সময় মোটা অঙ্কের চাঁদা দাবি করে তারা। পরে চাঁদা না দেয়ায় বিএনপির সাথে একত্রিত হয়ে তার বিরুদ্ধে আন্দোলনে নিহত ছাত্র হত্যায় ২টি হত্যা মামলা ও ১টি বন বিভাগের মামলা করে, যা মিথ্যা এবং ভিত্তিহীন।

আবুল কালাম সফি চৌধুরী এ সময় সকল মামলায় তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান এবং তার বিরুদ্ধে হত্যাসহ সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তার কোনো দলের সাথে সম্পৃক্ততা নেই। কোনো পদ-পদবিতে তিনি নেই। যেসব মামলা দেয়া হয়েছে, এমব মামলায় তিনি জড়িত নন। তিনি দীর্ঘ ২ বছর ধরে নানা জটিল রোগে ভুগছেন। অসুস্থ শরীর নিয়ে বাড়িতেই থাকতে হয় তাকে।

 সংবাদ সম্মেলনে সফির স্ত্রী এবং ছেলে ফজলুল হকসহ সুবর্ণচরে কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা