সুবর্ণচরে শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস উদ্বোধন
নোয়াখালীর সুবর্ণচরে শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার এবং বেকের বাজারে ২টি অফিস উদ্ধোধন করা হয়। পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলা উদ্দিনের সঞ্চালনায় এবং সেলিম বাজার কমিটির সাধারণ সম্পাদক সিরাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অফিস উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী।
এ সময় উপস্থিত ছিলেন- পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ডাক্তার সোহাগ, প্রচার সম্পাদক বেলাল মেম্বার, পূর্ব চরবাটা ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাহাব উদ্দিন, পর্ব চরবাটা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলা উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলা উদ্দিন, বিএনপি নেতা মাঈন উদ্দিন, শাহজাহান, জামাল, মো. মিরাজ উদ্দিন, আনোয়ার হোসেন, নিজাম মেম্বার, খবির আহমদ, মো. মানিক, মো. সম্রাটসহ উপজেলা-ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি জামাল উদ্দিন গাজী বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়ে বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যতই সড়যন্ত্র করা হোক, বাংলার মানুষ তার জবাব দেবে। আগামী নির্বাচনে নোয়াখালী-৪ আসনে সংসদ সদস্য হিসেবে আলহাজ মো. শাহজাহানকে নির্বাচিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং প্রতিশোধপরায়ণ হয়ে কারো জানমালের ক্ষতি না করতে সবাইকে অনুরোধ করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ যে অন্যায় করেছে, সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তারা যে জালিম তা মানুষ বুঝে গেছে। আমরা তাদের মতো জালিম হব না। আমরা ভালোবাসা, সম্মান এবং ভদ্রতা দিয়ে মানুষের মন জয় করব, মানুষের সেবা করব।
এমএসএম / জামান
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার