ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

৫৮ দিনের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৮-২০২১ বিকাল ৫:৪৩

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০২ জন মারা গেছেন। এটি গত ৫৮ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। এর আগে গত ২৮ জুন ১০৪ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৭২৯ জনে। ‍একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৯৮ জনের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনে। বৃহস্পতিবার (২৬ ‍আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার করোনায় ১১৪ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামা শুরু করে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ১৬৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১১১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ৮৮ হাজার ৭৬৫টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩৭ জন। এছাড়া চট্টগ্রামে ২৪, রাজশাহীতে ৫, খুলনায় ৮, বরিশালে ৬, সিলেটে ১৩, রংপুরে ৪ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।
  
নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫২ জন পুরুষ এবং ৫০ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ১ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৭৬০ জন এবং নারী ৮ হাজার ৯৬৯ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৩৭ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৩৩, ৪১ থেকে ৫০ বছরের ১৮, ৩১ থেকে ৪০ বছরের ১০, ২১ থেকে ৩০ বছরের ২ এবং ১১ থেকে ২০ বছর বয়সী ২ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এমএসএম / জামান

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ