ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা ব্যাংক পিএলসি এর সমঝোতা চুক্তি


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১৯-৯-২০২৪ বিকাল ৭:১৩

আকস্মিক বন্যা পরবর্তীতে সহযোগিতা ও সুষম খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে “বাঁচলে কৃষক, বাঁচবে দেশ উন্নয়নে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আজ ১৯ সেপ্টেম্বর ২৪ (বৃহস্পতিবার) সকাল ১১:০০টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন শেকৃবি’র রেজিস্ট্রার শেখ রেজাউল করিম ও ঢাকা ব্যাংক পিএলসি’র পক্ষে স্বাক্ষর করেন উপ-মহাব্যবস্থাপক মোঃ মোস্তাক আহমেদ।

এ সময়ে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন প্রফেসর ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মোঃ রাশেদুল ইসলাম, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, সহযোগী পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) অধ্যাপক ড. মুহাম্মদ হুমায়ুন কবির, শেখ সাহেরা খাতুন হল এর প্রভোস্ট অধ্যাপক ড. তাহমিনা আক্তারসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ,ঢাকা ব্যাংক পিএলসি এর এইচ.এম. মোস্তাফিজুর রহমান, ইভিপি এন্ড প্রধান রিটেইল বিজনেস বিভাগ ও সাংবাদিকবৃন্দ।

T.A.S / T.A.S

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য