বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক দুজনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল শুরু হয়। ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটলতলাসংলগ্ন এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ঢাবিতে তোফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার পূর্বে তাকে ঠাণ্ডা মাথায় খাওয়ানো হয়। এ ঘটনা যারা ঘটিয়েছে তারা মধ্যযুগীয় নৃশংসতাকেও হার মানিয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় জড়িতরা যদি সমন্বয়ক হয়, এমনকি প্রধান উপদেষ্টাও হয়, তবুও তাদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে।
শিক্ষার্থীরা আরো বলেন, মব জাস্টিসের নামে যারা দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটাচ্ছে এবং দেশকে নৈরাজ্যকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা আবারো রুখে দাঁড়াবে।
এমএসএম / জামান
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের