ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিশ্বসেরা গবেষকদের তালিকায় শেকৃবির ৪ শিক্ষক


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ২০-৯-২০২৪ দুপুর ১০:৪১

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) চার শিক্ষক। যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর সমন্বিত জরিপে গত সোমবার (১৬ সেপ্টেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞানীদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচক বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয়।

তালিকায় পুরো এক বছরের গবেষণা ও আরেকটি পেশাগত ভিত্তিতে সেরা গবেষক নির্ধারণ করা হয়। এক বছরের গবেষণার ভিত্তিতে নির্ধারিত তালিকায় স্থান পেয়েছেন শেকৃবির এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. মির্জা হাছানুজ্জামান, এগ্রিকালচারাল বোটানি বিভাগের অধ্যাপক ড. কামরুন নাহার, হর্টিকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান, এগ্রোফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে বিভাগের অধ্যাপক ড. জুবায়ের আল মাহমুদ। 

এ তালিকায় স্থান পাওয়া বিশ্বের সেরা দুই লাখেরও বেশি সায়েন্টিস্টের মধ্যে ড. মির্জা হাছানুজ্জামান রয়েছেন ৭৫৭ নম্বরে। গবেষণার ক্যারিয়ারের ভিত্তিতে তৈরি গবেষকদের তালিকায়ও রয়েছেন এই সায়েন্টিস্ট।

উল্লেখ্য, এলসেভিয়ার প্রতি বছর দুই হাজারের বেশি জার্নাল প্রকাশ করে। প্রকাশিত জার্নালে নিবন্ধের সংখ্যা ২ লাখ ৫০ হাজারের বেশি এবং এর আর্কাইভে ৭০ লাখের বেশি প্রকাশনা রয়েছে।

এমএসএম / জামান

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য