ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

অর্থ আত্মসাতের অভিযোগে সাঁথিয়ার সাবেক দুই মেয়রসহ ১৯ জনের নামে দুদকের মামলা


পাবনা প্রতিনিধি photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৯-২০২৪ দুপুর ১২:৩২

পাবনার সাঁথিয়া পৌরসভার ডেঙ্গু মশা নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রচার, কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবিলার সরকারি বরাদ্দের ৪৩ লক্ষাধিক টাকা নিয়মবহির্ভূতভাবে আত্মসাতের অভিযোগ পৌরসভার সাবেক দুই মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক ও মাহবুবুল আলম বাচ্চুসহ ১৯ জনের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত পাবনা কার্যালয়। গতবুধবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মলার প্রধান আসামি মো. মিরাজুল ইসলাম প্রামাণিক (৫৮) সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র। তিনি বোয়াইলমারী গ্রামের মজিবর রহমান প্রামাণিক ছেলে। অপরজন মাহবুবুল আলম বাচ্চু(৪৮), তিনি কোনা বাড়িয়ার রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি সদ্য বাতিল করা সাঁথিয়া পৌরসভার মেয়র ছিলেন।

মামলার অন্য আসামিরা হলেন- সাঁথিয়া পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী রাজবাড়ীর বার্থা খানপাড়ার লোকমান হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন খান (৫৪), সাঁথিয়া পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী, দোগাছির খয়েসূতি গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. শাহীনুজ্জামান (৫৩), সাঁথিয়া পৌরসভার সাবেক হিসাবরক্ষক মো. আব্দুল বারিক (৪৯), সাঁথিয়া পৌরসভার কার্য-সহকারী, মো. আবু ইছা শফিউল আলম (৪৭), সাঁথিয়া পৌরসভার প্রধান সহকারী মো. নুরুজ্জামান (৪৩), পৌরসভার এম.এল.এস.এস মো. নুরুল ইসলাম (৪৬), ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. হামিদ ব্যাপারী (৬৬), ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. চাঁদ আলী (৫২), ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুল লতিফ (৬২), ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আব্দুল হাই (৬৫), ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. তোছাদ্দেক হোসেন নাসিম (৪৩), ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার আলী (৬৮), ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দীন (৩৩), ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. শরিফুল ইসলাম (৪৪), ৭,৮,৯ মহিলা কাউন্সিলর মোছা. জীবন নাহার (৬০), ১,২ ৩ এর সাবেক কমিশনার (১৮) মোছা. বুলবুলি খাতুন (৫৫), ৪,৫,৬ এর মোছা. হাসিনা খাতুন (৪৭।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন সাঁথিয়া পৌরসভার অনুকূলে স্থানীয় সরকার বিভাগ হতে ডেঙ্গু মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রচার, কোভিড-১৯ করোনা মহামারি (করোনা ভাইরাস) মোকাবেলার লক্ষ্যে ২০১৯-২০২০ অর্থ বছরে বরাদ্দকৃত ১৫,৯০,৪০০/- (পনেরো লক্ষ নব্বই হাজার চারশত) টাকা; ২০২০-২০২১ অর্থ বছরে বরাদ্দকৃত ১১,০৩,৮৬৭/- (এগারো লক্ষ তিন হাজার আটশত সাতষট্টি) টাকা; ২০২১-২০২২ অর্থ বছরে বরাদ্দকৃত ১১,২৫,১৫০/- (এগারো লক্ষ পচিশ হাজার একশত পঞ্চাশ হাজার) টাকা সবার যোগসাজশে ভুয়া বিল-ভাউচার ও কোটেশন তৈরি করে আত্মসাত করেছেন।

এছাড়াও আসামিগণ পরস্পর যোগসাজশের মাধ্যমে সাঁথিয়া পৌরসভার কোন জীপ গাড়ী না থাকা সত্ত্বেও ব্যক্তিগত গাড়ীতে জ্বালানি ব্যয়ের জন্য বিল উত্তোলন করে মোট ২,১৫,৯৬৬/- (দুই লক্ষ পনেরো হাজার নয়শত ছিয়ানব্বই) টাকা ও সাঁথিয়া পৌরসভার ড্রন পরিষ্কারের নামে ভুয়া বিল ভাউচার প্রস্তুত করে ২,৭২,১৫০/- (দুই লক্ষ বাহাত্তর হাজার একশত পঞ্চাশ) টাকা আত্মসাত করেছেন। সর্বমোট ৪৩ লাখ ৭ হাজার ৫৩৩ টাকা পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ভুয়া বিল-ভাউচার ও কোটেশন তৈরি করে বিল উত্তোলন করে আত্মসাত করে দন্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে বর্ণিত ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়।

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক, মো. মনোয়ার হোসেন বলেন, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে আমরা পৌরসভার বিভিন্ন প্রকল্পের কাজ ঠিকমতো হয়েছে কিনা অনুসন্ধান করা হয়। করোনা ভাইরাস মোকাবেলার টাকা মানুষের জন্য খরচ না করে নিজেরা ভূয়া ভাউচার করে আত্মসাৎ করে। অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলা করা হয়েছে। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হবে।

জামান / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত