ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জবিতে প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক ও হল প্রভোস্টে নতুন দায়িত্ব


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২০-৯-২০২৪ দুপুর ১২:৫৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টসহ চার দপ্তরে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।

প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কেএএম রিফাত হাসান এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিনা শরমীন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একাধিক অফিস আদেশে এসব দায়িত্ব বণ্টনের তথ্য প্রকাশ করা হয়।

পৃথক অফিস আদেশে জানানো হয়, সিন্ডিকেটের অনুমোদনসাপেক্ষে প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট দুই বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তারা প্রত্যেকে বিধিমোতাবেক ভাতা ও অন্য সুবিধাদি পাবেন।

জামান / জামান

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য