মহম্মদপুরে বিদ্যালয়ের কক্ষ থেকে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
মাগুরায় মহম্মদপুর উপজেলায় কর্মরত নির্মাণ শ্রমিক মুন্না বিশ্বাসের ঝুলন্ত লাশ উদ্ধার করছে থানা পুলিশ। মুন্না মাগুরা সদর উপজেলার নরসিংহাটি গ্রামের ওহিদুল বিশ্বাসের ছেলে। তিনি ধোয়াইল আদর্শ ম্যাধমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।
জানা গেছে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে নির্মাণ শ্রমিকরা মুন্না বিশ্বাসকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের একটি কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান। পরে মহম্মদপুর থানা পুলিশকে খবর দিলে এসআই মামুন হোসেনের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ ঠাকুরদাস মণ্ডল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুন্না বিশ্বাসকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত