সন্দ্বীপে হিউম্যান টুয়েন্টি ফোর ডট নেটের আয়োজনে সাংবাদিকতা বিষয়ে কর্মশালা
সন্দ্বীপে হিউম্যান টুয়েন্টি ফোর ডট নেট এর আয়োজনে সাংবাদিকতায় নবীনদের উদ্ভুদ্ধ করতে সাংবাদিকতা বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন হিউম্যান টুয়েন্টি ফোর ডট নেট এর সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সালেহ নোমান।কর্মশালা সমন্বয় করেন দৈনিক আজাদীর সন্দ্বীপ প্রতিনিধি ও সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক নুর নবী রবিন ও সাংবাদিক মিজানুর রহমান টিটু।
কর্মশালায় একটি সংবাদ লিখতে গেলে ঐ সংবাদে কোন কোন ধরনের তথ্য থাকা বাঞ্চনীয়,সংবাদে তথ্যের উৎস কি হবে,ডে ইভেন্ট সংবাদ,ফিচার,অনূসন্ধানী রিপোর্ট ইত্যাদির মধ্যে মৌলিক পার্থক্য কি?অনলাইন,অফলাইন ও মাল্টি মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ সংগ্রহের প্রক্রিয়া,মফস্বল সাংবাদিকতায় কি কি সীমাবদ্ধতা থাকতে পারে,হলুদ সাংবাদিকতা,বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সাংবাদিকতা কি?সাংবাদিকতায় টিকে থাকতে কতটুকু চ্যালেজ্ঞ মোকাবেলা করতে হয় ইত্যাদি বিষয়ে ধারনা প্রদান করা হয়।
আয়োজক প্রতিষ্ঠানের কর্নধার বিশিষ্ট সাংবাদিক সালেহ নোমান বলেন প্রশিক্ষনার্থীদের আগ্রহ থাকলে আমরা কয়েকটি পর্বে এই প্রশিক্ষনের আয়োজন করবো।
প্রশিক্ষনে সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপন্থিত ছিলেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, এম এ হাশেম,সহ-সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ইনসাফ, দ্বি গার্ডিয়ান পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি শামসুল আহসান খোকন,দৈনিক আমার সংবাদ পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহসান জামিল ট্যাকনিক্যাল সেন্টারের ইন্সট্রাকটর অতুল প্রসাদ রায়,জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সাবেক আহ্বায়ক নজরুল নাইম বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান সহ প্রায় ৪০ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।
এমএসএম / এমএসএম
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা