সুবর্ণচরে খালেদা জিয়ার ভিত্তি প্রস্তর সংস্কার করলেন সুবর্ণচর উপজেলা ছাত্রদল
নোয়াখালী সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশনায় সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে দীর্ঘদিন অবহেলায় পড়ে থানা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর সংস্কার করলেন সুবর্ণচর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
২১ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১ টায় সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠ প্রঙ্গণে স্থাপিত ভিত্তি প্রস্তরটি সংস্কার করা হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জামাল ইউ আহমেদ, সাবেক যুগ্ম আহবায়ক আবু তাহের,পরিশ্রমী ছাত্রনেতা মুশফিক রানা,চর জব্বার কলেজ সাবেক আহবায়ক আরিফ চরবাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিন সাকা,চর জব্বার ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি হারুন,সৈকত কলেজ সাবেক যুগ্ম আহবায়ক পলাশ, সাবেক যুগ্ম আহবায়ক ফারুকসহ নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, ২০০৬ সালে ৬ এপ্রিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুবর্ণচর উপজেলা ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০০৮ সালে আওয়ামিলীগ সরকার ক্ষমতায় আসার পর ভিত্তি প্রস্তরটি অবহেলায় পড়ে থাকে, ভিত্তি প্রস্তর যেন না দেখা যায় সেজন্য স্বৈরাচারী সরকার ভিত্তি প্রস্তরটি আড়াল করে রাখার জন্য দেয়াল তুলে দেয় এতে দৃশ্যমান ছিলোনা ভিত্তি প্রস্তরটি। অবহেলায় ভিত্তি প্রস্তরটি পড়ে থেকে সেটির নাম ও মুছে যায় অনেককাংশে। শনিবার সুবর্ণচর উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দরা সেটি দৃশ্যমান করার জন্য রং তু্লি আর্টিস্ট দিয়ে ভিত্তি প্রস্তরটি সংস্কার করে দেন।এসময় তারা ভিত্তি প্রস্তরটি দৃশ্যমান স্খানে পূনস্থাপনের দাবী জানান।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার