পঞ্চগড়ে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক
পঞ্চগড়ে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নবাগত জেলা প্রশাসক মো.সাবেত আলীর আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
" বিবেক ও ন্যায়বোধ উজ্জীবিত হয়ে বৈষম্যহীন মানবিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে" এই স্লোগান নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.সাবেত আলী। তিনি বলেন,সকলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে। তাহলে আমরা উন্নয়নের গতিকে আরও বেশি তরান্বিত করতে পারবো।এ সময় জেলার সকল কর্মকান্ডে প্রশাসনকে সকলকে সহযোগীতার আহবান জানান তিনি।
আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক জেলা বিএনপি ও সাবেক মেয়র আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর অধ্যাপক মাওলানা মো. ইকবাল হোসাইন, জেলা জাগপার সাধারন সম্পাদক শাহরিয়ার রহমান বিপ্লবসহ জেলা প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা
লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা
বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!
বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের
মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বারহাট্টায় সড়কে ইট-সুরকি রেখে চলাচলে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা
নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেফতার