ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

হাকিমপুরে ফ্রুট সিরাপের নামে যৌন উত্তেজক সিরাপের ছড়াছড়ি, অবাধে চলছে বেঁচাকেনা।


ইয়াসির আরাফাত, হাকিমপুর photo ইয়াসির আরাফাত, হাকিমপুর
প্রকাশিত: ২১-৯-২০২৪ দুপুর ৪:১১

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন খুচরা ও পাইকারী দোকানে মিলছে যৌন উত্তেজক সিরাপ।  জিনসিন,টাচ, ওয়ান বিভিন্ন নামে অবাধে চলছে এইসব রঙ্গিন মোড়কে পেঁচানো সিরাপ। শরবত জিনসিন, শরবত আঙ্গুর, টাচ, ওয়ান, জেড ভিটা বিভিন্ন নামে  চলছে এইসব সিরাপের বেঁচাকেনা। 
দেশের বিভিন্ন গ্রামগঞ্জে, জেলা ও উপজেলা শহরে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের হস্তক্ষেপে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ ও জরিমানার আওতায় নিয়ে আসলেও হাকিমপুরে যেন অবাধেই চলছে এসবের বেঁচাকেনা। বিভিন্ন সূত্রে জানা যায়,  যৌন উত্তেজক এসব সিরাপে নিষিদ্ধ ক্যামিকেল মিশ্রিত থাকে যা মাদকদ্রব্যের মতই মানবদেহের জন্য ক্ষতিকর।
 পাইকারী বিক্রেতাদের অনেকেই এসব সিরাপের উৎপাদন লাইসেন্স থাকার কথা বলছেন।  আবার কিছু যৌন উত্তেজক সিরাপের নেই কোন উৎপাদন লাইসেন্স। 
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এলাকাবাসী ও কিছু   ব্যাবসায়ী জানিয়েছেন, 
হাকিমপুরে এসব যৌন উত্তেজক সিরাপের পাইকারী ডিলার ছাতনী রাউতারা এলাকার মনসুর, ছাতনী বাজারের পাইকারী ব্যাবসায়ী মোতালেব, খাট্টাউছনা বাজারের পাইকারী ব্যাবসায়ী মশিউর,সাতকুড়ি রেলগেট এলাকার পাইকারী দোকানী মুন্সী ওরফে মোকলেছ মুন্সী, ছোট আলীহাট গ্রামের মিজান সহ গোপনে আরওঅনেক পাইকারী ডিলার হাকিমপুরে এসব যৌন উত্তেজক সিরাপের নিয়ন্ত্রণ করেন। 
উঠতি বয়সের কিশোর ও তরুণদের একটি বড় অংশ নিয়মিত এসব সিরাপ সেবন করে।
উৎপাদন লাইসেন্স থাকা এসব সিরাপ কতটুকু স্বাস্থ্যসম্মত তা যাচাই বাছাই করা ও প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যাবস্থা করা বলে প্রয়োজন বলে মনে করেন সচেতন এলাকাবাসী।  এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট