পাকশীতে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত
ঈশ্বরদীর পাকশী হাসেম আলী মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সাথে ঈশ্বরদী থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ঈশ্বরদী থানা পুলিশের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন,ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না। ঈশ্বরদী থানার চৌকস অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ঈশ্বরদী ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য দেন,বিএনপিনেতা কবীর হোসেন,ইব্রাহীম হোসেন,জাহাঙ্গীর আলম,মনিরুজ্জামান টুটুল সরদার,মোস্তাফিজুর রহমান মহরম,জেলা যুবলীগনেতা এনামুল হক, সুলতান আলী বিশ^াস টনি,ফাতেমা আক্তার পলি মেম্বর,ইমরান হোসেন,জামায়াতে ইসলামী নেতা মাসুদ রানা মাসুম,হাফেজ মাওলানা মো: আব্দুস সবুর,সোহেল রানা,সজল মুশফিকুর রহমান সজল,ফারুক মেম্বর,হিরোক মেম্বর,আশরাফুল ইসলাম,সোহেল রানা,সাব্বির হোসেন ও ফাহিম মৃধা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে বিপ্লব কুমার গোস্বামী বলেন,কোন পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত প্রমান হলে সে সদস্যকে ঈশ্বরদী থেকে বিদায় করে দেওয়া হবে। আন্দোলনের মাধ্যমে দেশে পরিবর্তন হয়েছে উল্লেক করে তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রের পরিবর্তনের সাথে পুলিশও জনগনের পুলিশে পরিবর্তন হচ্ছে। হঠাৎ পাড়া মাদক ও সন্ত্রাসের আখড়া এবং ইপিজেড এলাকা মুক্তিপণ আদায়ের সিন্ডিকেড রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন,স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে,সতর্ক থাকতে হবে উল্লেখ করে প্রধান অতিথি বলেন,সাম্প্রদায়িকতার নামে উস্কে দিয়ে দেশের পরিবেশ নষ্ট করতে পারে তাই প্রত্যেককে নির্বিগ্নে পূঁজা উৎসব পালনের পরিবেশ সৃষ্টিতে সক্রিয় ভ’মিকা রাখতে হবে। সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের দাবি ও বক্তব্যের প্রেক্ষিতে এবং অভিজ্ঞতার আলোকে প্রধান অতিথি এসব বক্তব্য দেন।
T.A.S / T.A.S
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু