নিয়ামতপুরে দূর্গাপূজা উপলক্ষে বিএনপি যুবদলের বর্ধিত সভা
নওগাঁর নিয়ামতপুরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নিয়ামতপুর উপজেলা দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রহমানের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম আহবায়ক আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলামের, যুগ্ম আহবায়ক মামুন কবির মতিন, যুগ্ম আহবায়ক মোবাশ্বের চৌধুরী, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎস শারদীয় দূর্গাপূজায় যেন কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য দলের সব নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। প্রতিটি ইউনিয়নে গ্রাম পুলিশের পাশাপাশি ইউনিয়ন কমিটির সদস্যদের সজাগ থাকতে হবে। প্রতিমা ভাঙ্গার কোন ঘটনা না ঘটেন এজন্য প্রয়োজন হলে মন্ডপে মন্ডপে পাহারা দিতে হবে। প্রতিমা বিসর্জ্জন দেওয়া পর্যন্ত সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।
T.A.S / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য