ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

লাকসাম প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন 


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ১১:১৪

কুমিল্লার লাকসামে শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে লাকসাম প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সাধারণ সভায় লাকসাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সিনিয়র নির্বাহী সদস‍্য আবদুল কুদ্দুছ, মশিউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, দপ্তর সম্পাদক ফারুক আল শারাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রশিদ, সমাজ কল‍্যাণ সম্পাদক এমএসআই জসিম, সদস‍্য মনির আহমেদ প্রমুখ।

সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের প্রস্তাবে লাকসাম প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করে সবার স্বতঃস্ফূর্ত কণ্ঠভোটের মাধ‍্যমে ৭ সদস্যবিশিষ্ট আহ্বয়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে মো. মনির আহমেদকে আহ্বায়ক, আরিফুর রহমান স্বপকে যুগ্ম-আহ্বায়ক, ফারুক আল শারাহকে সদস‍্য সচিব এবং তোফায়েল আহমেদ, মশিউর রহমান সেলিম, মিজানুর রশিদ ও চন্দন সাহাকে সদস্য নির্বাচিত করা হয়।

আহ্বায়ক কমিটি নতুন করে ভোটার তালিকা প্রণয়ন করে আগামী দুই মাসের মধ‍্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ‍্যমে একটি নতুন কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

জামান / জামান

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা