মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ : হাতবোমা বিস্ফোরণে ব্যবসায়ী নিহত
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণে ইকবাল বেপারী (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মাদারীপুর পৌরসভার চরমুগরিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল বেপারী চরমুগরিয়া এলাকার সোলেমান বেপারীর ছেলে এবং একই বাজারে একজন কসমেটিকস ব্যবসায়ী।
এ সময় দুটি বসতঘরে অগ্নিসংযোগ, ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে উপজেলার চরমুগরিয়া এলাকায় ইকবাল বেপারীর মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জিহাদ হাওলাদার (১৬) নামে এক কিশোরের। এ ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যায় জাহিদ হাওলাদারের নেতৃত্বে চরমুগরিয়া বাজারে আধিপত্য দেখাতে হামলা চালায়।
এ সময় ইকবালের সমর্থকরা হামলা প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমার আঘাতে ইকবালসহ গুরুতর আহত হন অন্তত ১১ জন। পরে ইকবালকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ইকবালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
এর আগে চরমুগরিয়া বাজারের নিহত ইকবালের দোকানসহ ২০টি দোকান, যুবলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য নাঈম খানের বসতঘর ও অফিসকক্ষে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়। এছাড়াও দুটি ঘরে আগুন দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
মাদারীপুর সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধের আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
জামান / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর