ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শামীম মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাহউদুল হাসান রায়হানকে গ্রেফতার


আশুলিয়া প্রতিনিধি photo আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ১২:৪৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাহউদুল হাসান রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক। এর আগে শনিবার রাতে গাজীপুরের হোতাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। রায়হান মামলার ৩ নম্বর আসামি। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।

পুলিশ জানায়, শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকে আসামিরা গা-ঢাকা দেয়। পুলিশও অভিযান অব্যাহত রাখে। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে গাজীপুরের হোতাপাড়া থেকে মাহউদুল হাসান রায়হানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক রায়হানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মামলায় অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

গত বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিস নিয়ে যান। পরে প্রক্টরিয়াল বডি তাকে পুলিশে সোপর্দ করে। এরপর গুরুতর আহতাবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে গত ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

এমএসএম / জামান

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার