আক্কেলপুরে এক রাতে দুই কৃষকের ৫ গরু চুরি
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাটের আক্কেলপুরে প্রতিবেশী দুই কৃষকের ৫টি গরু চুরির অভিযোগ ওঠেছে। ঘটনাটি উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী গ্রামের শেখপাড়ায় ঘটেছে। চুরির ঘটনায় গরু নিয়ে উদ্বিগ্নে ওই এলাকাসহ আশপাশের এলাকার বাসিন্দারা।
ওই এলাকায় গিয়ে জনা গেছে, হেলাল উদ্দীন মণ্ডল ও সুলতান হোসেনের বাড়ির ভেতরের গোয়ালঘর থেকে বাছুরসহ ৫টি গরু চুরির ঘটনা ঘটে। গরুগুলোর মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। ঘটনাটি শনিবার রাতে ঘটেছে। এ ঘটনার পর থেকেই চোর আতঙ্কে রয়েছেন অন্যরা।
হেলাল উদ্দীন মণ্ডল বলেন, রাত আড়াইটায় ঘুম থেকে ওঠে দেখি বাড়ির দরজা খোলা, গোয়ালে গরু নেই। পরে জানতে পারি সুলতানের বাড়ি থেকেও দুটি গরু চুরি হয়েছে। আজ (রবিবার) আমার একটি গরু বিক্রি হওয়ার কথা ছিল। অনেক খোঁজার পরও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন জানান, চুরির ঘটনাটি আমার জানা নেই। থানায় কোনো অভিযোগও করা হয়নি।
T.A.S / জামান
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা