ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলার তজুমদ্দিনে আকস্মিক ঝড় নৌকাডুবিতে জেলের লাশ উদ্ধার


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ৩:৫৮

ভোলার তজুমদ্দিনে আকস্মিক ঝড়ের আঘাতে মেঘনা নদীতে প্রায় অর্ধশত নৌকা ডুবে যায়। ওই নৌকাডুবিতে নিহত এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় আহত হন অন্তত ২০ জন। এখনো নিখোঁজ রয়েছেন আল আমিন নামে অপর এক জেলে। 

গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে তজুমদ্দিন উপজেলার ওপর দিয়ে বযে যাওয়া ২০ মিনিটের আকস্মিক ভয়াবহ ঝড়ের আঘাতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে উপজেলা প্রশাসন। ঝড়ের তাণ্ডবে উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, দোকান ও বাড়িঘরের টিনের চালা উড়ে যায়। ঘূর্ণিঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় ২০ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপজেলার ৫টি ইউনিয়নসহ স্লইজঘাট এলাকার দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় ঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং ঘরবাড়ির টিন উড়ে যায়। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রশাসন কাজ শুরু করেছে। 

স্থানীয়রা জানান, আকস্মিক ঘূর্ণিঝড়ে চৌমুহনী মাছঘাটের জেলে বেল্লাল মাঝির ট্রলার ৫ মাল্লা নিয়ে ডুবে যায়। ৪ জন সাঁতরে ডুবোচরে আশ্রয় নিলেও বেল্লালকে খুঁজে পাওয়া যায়নি। পরে রবিবার ভোরে মনপুরা উপজেলার মাস্টার হাটসংলগ্ন মেঘনায় বেল্লালের ভাসমান লাশ পাওয়া যায়। স্বজনরা লাশ শনাক্ত করেছেন। বিকেলে দেওয়ানপুর গ্রামে তার দাফন সম্পন্ন হওয়ার কথা জানান স্বজনরা। বেল্লাল ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।  

এদিকে ঝড়ের আঘাতে স্লইজঘাট এলাকার প্রায় ২৫টি দোকান বিধ্বস্ত হয়েছে। পুরো উপজেলায় বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান, দোকান, বাড়িঘর, ফসলি জমি ও গাছপালা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্টের কমান্ডার জানান, ঝড়ে নৌকাডুবিতে অনেকে আহত হয়েছেন এবং দুই জেলে নিখোঁজের সংবাদ পেয়েছি। আমাদের উদ্ধারে টহল টিম নদীতে রয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দেয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। ক্ষয়ক্ষতি নিরূপণে প্রশাসন কাজ শুরু করেছে।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়