ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

জলবায়ু সংকট মোকাবিলায় কমনওয়েলথ যুব রচনায় তৃতীয় পাইকগাছার জসীম


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ৪:০

কমনওয়েলথ ইনোভেটিভ ইয়ুথ অ্যাসে অ্যাওয়ার্ড ২০২৪ : কমনওয়েলথ উদ্ভাবনী যুব প্রবন্ধ লিখে তৃতীয় স্থান পেয়ে পাইকগাছার মো. জসীম হাওলাদার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আগামী ২২-২৩ অক্টোবর সামোয়াতে কমনওয়েলথ ইয়ুথ ফোরামে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের মধ্যে ১৮ থেকে ২৯ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রেরিত হাজারো লেখার মধ্যে মো. জসীম হাওলাদারের লেখাটি তৃতীয় স্থান অধিকার করে।

জসীম হাওলাদার জানান, ২০২৪ সালের কমনওয়েলথ যুব রচনা প্রতিযোগিতার সমাপ্তির পর দেশের জলবায়ু সংকট মোকাবিলা করতে বাণিজ্য ও নীতি কী উপায়ে সাহায্য করতে পারে, এর ওপর প্রবন্ধ ও রচনার পাশাপাশি নির্দিষ্ট সমস্যা চিহ্নিত করার জন্য আহ্বান জানানো হয়। সেই সাথে এটি কিভাবে জলবায়ু সংকটের সাথে যুক্ত তা ব্যাখ্যা করাসহ এটিকে মোকাবিলায় বাণিজ্য বা বাণিজ্যনীতি কিভাবে ব্যবহার করা যেতে পারে তা স্পষ্টভাবে ব্যাখ্যা করে মনোনীত হন তিনি।

মো. জসীম হাওলাদার পাইকগাছা উপজেলার লতা ইউপির হানি গ্ৰামের মৃত কালাম হাওলাদারের ছেলে। তিনি ২০১৬ সালে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৫ ও ২০১৮ সালে একই বিভাগে সরকারি এমএম সিটি কলেজ, খুলনা থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। একই বছর বিশ্বিবদ্যালয় ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ব্যবস্থাপনা বিভাগে চান্স পার। সেখান থেকে বিবিএ (স্নাতক) শেষ করে বর্তমানে এমবিএ (স্নাতকোত্তর) পর্যায়ে অধ্যয়নরত। লেখাপড়ার পাশাপাশি তিনি শখের বশে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করেন।

তিনি জানান, লেখাপড়ার পাশাপাশি জলবায়ু সংকট ও আমাদের পাইকগাছা-কয়রার মানুষের দুর্দশা লাঘবে কাজ করার ধারাবাহিকতার অংশ হিসেবে বাস্তব জীবনের অভিজ্ঞতা লিখেছি। এই বিজয় আমার একার নয়, এই বিজয় বাংলাদেশের। দেশের জন্য নিয়োজিত থেকে কাজ করবেন বলে তিনি জানান।

জসীম হাওলাদার বর্তমানে লতা ইউনিয়ন যুব ফাউন্ডেশনের সভাপতির পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও কর্মকাণ্ডের সাথে জড়িত।

এমএসএম / জামান

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা