শাহজাদপুরে দুর্গাপূজা উপলক্ষে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার খঞ্জনদিয়া মহল্লায় সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এমএ মুহিতের নিজ বাসভবনে শাহজাদপুর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, মাসুম রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারিকুল ইসলাম চৌধুরী শাকিক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বখতিয়ার ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাদিম আলী প্রমুখ।
এছাড়াও এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন