ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২২-৯-২০২৪ বিকাল ৫:২১

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- নাগরপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, নাগরপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন মিঞা, সাধারণ সম্পাদক মোছা. কানিজ ফাতেমা, নির্বাহী সভাপতি মো. ওয়াহিদুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি হাফিজা মমতাজ, সহ-সভাপতি মো. আকমত আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ হারুন প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে স্নাতক পাস যোগ্যতার প্রয়োজন হয়। কিন্তু সহকারী শিক্ষকরা এখন পর্যন্ত তৃতীয় শ্রেণি পদমর্যাদাসম্পন্ন ১৩তম গ্রেডে রয়েছেন। অথচ একই যোগ্যতা নিয়ে মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টররা দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন দশম গ্রেডে। এসএসসি সমমানে কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত একজন উপসহকারী কৃষি কর্মকর্তা বেতন পান দশম গ্রেডে।

তারা আরো বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে স্নাতক পাসে বেতন পাচ্ছেন দশম ও নবম গ্রেডে। কঠোর পরিশ্রম করেও শিক্ষকরা তৃতীয় শ্রেণির কর্মচারীর মর্যাদায় রয়েছেন। তাই ১৩তম গ্রেড উন্নীত করে দশম গ্রেড দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান শিক্ষকরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন- আনিসুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ সোহেল, ফেরদৌসি ইয়াসমিন, ইকবাল হোসেনসহ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এমএসএম / জামান

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা