হাতীবান্ধায় ব্যবসায়ীর টাকা দিতে টালবাহানা : লিগ্যাল নোটিস
লালমনিরহাটের হাতীবান্ধায় পাওনা টাকা আদায়ে লিগ্যাল নোটিস দিলেন ব্যবসায়ী। গত ১৭ সেপ্টেম্বর টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিস প্রেরন করেন রংপুর জজকোর্টের অ্যাডভোকেট জাকির হোসেন।
নোটিস সূত্রে জানা যায়, পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আতিকুল আরিফের কাছে একটি চেকের বিনিময়ে বিভিন্ন সময় ২৫ লাখ টাকার পাথর ক্রয় করেন সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আসাদুল ইসলাম শিপন। কিন্তু দীর্ঘদিন ধরে ওই টাকা পরিশোধে টালবাহানা করেন তিনি। এর আগেও একাধিকবার টাকা পরিশোধের সময় নিলেও তিনি পরিশোধ করেননি। তাই তিনি পাওনা টাকা আদায়ে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিস প্রেরন করেন অভিযুক্ত শিপনকে। নোটিসে আরো উল্লেখ আছে, নোটিস প্রেরণের এক মাসের মধ্যেই টাকা পরিশোধ করতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত শিপনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
রংপুর জজ আদালতের অ্যাডভোকেট জাকির হোসেন জানান, বারবার তাগাদা দেয়ার পরও তিনি আমার মক্কেলের টাকা পরিশোধ করেননি। তাই এ নোটিস দেয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি