পাইকগাছায় রামনাথপুরের দেড় শতাধিক মানুষ পানিবন্দি
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির পার রামনাথপুর গ্রামের দেড় শতাধিক মানুষ গবাদিপশু নিয়ে পানিবন্দি রয়েছে। স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টির লক্ষ্যে জনৈক সোহাগ ও কামরুল বাঁধ দিয়ে রেখেছেন বলে অভিযোগ। এ ব্যাপারে স্থানীয় জনগণ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।
জানা গেছে, পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির রামনাথপুর মৌজায় পার রামনাথপুর গ্রামে দেড় শতাধিক ভূমিহীন মানুষ সরকারের কাছ থেকে খাস বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন বসবাস করছেন। এ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। গত ১০ দিন বৃষ্টির পানিতে তলিয়ে আছে। সেখানে নেই ত্রাণ বা কোনো ধরনের সাহায্য। মানুষ পানিবন্দি অবস্থায় না খেয়ে দিনাতিপাত করছে। তাদের খোঁজ কেই রাখে না। কারণ তারা ভূমিহীন।
তারা এ জলাবদ্ধতার জন্য দায়ী করছেন পার্শ্ববর্তী দরগাহমহল গ্রামের মৃত জামাল হোসেন খন্দকারের ছেলে সোহাগ ও কামরুলকে।তারা তাদের জমি দাবি করে বাঁধ দেয়ার ফলে এ জলাবদ্ধতা সৃষ্টি, যে কারণে দুই শতাধিক বিঘা জমিতে লাগানো আমন ধান নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে স্থানীয়রা পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি। এখন এসব ভূমিহীন মানবতার জীবনযাপন করছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম জানান, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
গ্রামের সিরাজুল ইসলাম, তপন বিশ্বাস, সঞ্জয় দাশ, মজিদ মোড়ল, সুকুমার, শেখর, মঙ্গল গাইন, রোকেয়া বেগম, চপলা বিশ্বাসসহ শতাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আমরা ভূমিহীন তাই দরগাহমহল গ্রামের সোহাগ ও কামরুল নদীর জমি তাদের দাবি করে বাঁধ দেয়ার ফলে আমরা আজ জলাবদ্ধতার শিকার। বাঁধের কারণে দুই শতাধিক বিঘা জমির আমন ধান নষ্ট হয়ে গেছে। গবাদিপশু না খেয়ে মৃত্যুর মুখে। আমরা শুকনা খাবার খেয়ে বেঁচে আছি। আমরা কোনো ত্রাণ ও সাহায্য পাইনি। আমরা প্রসাশনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
অভিযুক্ত সোহাগ ও কামরুল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
Link Copied