ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিরামপুরবাসীর দুলাভাই রেলমন্ত্রী


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৭-৮-২০২১ দুপুর ২:৪৭

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিরামপুরবাসীর দুলাভাই রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি। দিনাজপুরের বিরামপুর স্টেশনে রেলপথমন্ত্রীর সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর পরিষদ, পুলিশ প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৬ ‍আগস্ট) ঢাকার কমলাপুর স্টেশন থেকে সকাল ১০টায় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় যাওয়ার পথে বিরামপুর স্টেশনে বিকেল সাড়ে ৫টায় তিনি আগমন করেন। এ সময় তার সহধর্মিণী শাম্মি আক্তার মনির পরিবার ও এসএসসি ১৯৯৫ ব্যাচের পক্ষ থেকেও সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে সংবর্ধনা দেয়া হয়।

পরে তিনি বিরামপুর স্টেশনে মডেল প্রকল্পের মাধ্যমে চলমান অত্যাধুনিক মানের স্টেশনে কী কী সুযোগ-সুবিধা থাকবে তা জানান এবং বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি ট্রেনে করে পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা করেন।

এদিকে মন্ত্রীর শ্বশুরবাড়ি বিরামপুর হওয়ায় স্টেশনে মন্ত্রী দুলাভাইকে একনজর দেখতে উৎস‍ুক জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু, ইউএনও পরিমল কুমার সরকার, মেয়র অধ্যক্ষ আককাস আলী, সার্কেল এএসপি একেএম ওহেদুন্নবী, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা