পূর্বধলায় সপ্তাহব্যাপী কৃষি মেলার উদ্বোধন
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নেত্রকোনার পূর্বধলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আলমগীর কবীরের সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) মো. রফিকুল ইসলামের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমএ আওয়াল, সাবেক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ আফরোজ মনি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকুর আহম্মদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুহুল আমীন প্রমুখ।
মেলায় ২৪টি স্লল স্থান পেয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ২৪টি স্টলে আধুনিক বিভিন্ন প্রযুক্তি উপস্থাপন করা হয়েছে।
T.A.S / জামান
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা